‘অবৈধভাবে’ গড়ে ওঠা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তাঁকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের ছয় কর্মকর্তা।
আজ বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানা গেছে।
আগামী এক বছরের জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে।
নগদ ২০১৯ সালের মার্চে বাজারে প্রবেশ করে। এখনো কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক থেকে অস্থায়ী লাইসেন্স নিয়ে চলছে, যা দেশের আর্থিক খাতে একটি বিরল ঘটনা।
কেন্দ্রীয় ব্যাংক সপ্তমবারের জন্য অস্থায়ী লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে, যা আগামী বছরের জুনে শেষ হবে।
প্রতিষ্ঠার পর থেকে দ্রুত বর্ধনশীল এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানটি নিজেকে ‘বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল আর্থিক পরিষেবা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। যদিও নগদে পোস্ট অফিসের কোনো মালিকানা নেই, বরং নগদের রাজস্বের একটি অংশ পায় রাষ্ট্রীয় সংস্থাটি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে