
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আসন্ন অর্থবছরে তামাকজাত পণ্যে নতুন করে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। এতে অ্যাড ভেলোরেম শুল্কের পাশাপাশি অতিরিক্ত সুনির্দিষ্ট শুল্ক আরোপ, সিগারেটের চার স্তরের পরিবর্তে তিন স্তর নির্ধারণ এবং মূল্য কাঠামো সহজ করার সুপারিশ করা হয়।
প্রস্তাবে বলা হয়—প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন স্তরের সিগারেটের মূল্য ও কর কাঠামো পুনর্গঠন করে ১০ শলাকার ওপর নির্দিষ্ট খুচরা মূল্য ও ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা হবে। পাশাপাশি প্রতি ১০ শলাকায় অতিরিক্ত ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
বিড়ি, জর্দা ও গুলের ক্ষেত্রেও আলাদা সুনির্দিষ্ট কর কাঠামো প্রস্তাব করা হয়। একই সঙ্গে সব তামাকজাত পণ্যে ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার কথা বলা হয়েছে।
বক্তারা বলেন, প্রস্তাবিত কর কাঠামো বাস্তবায়িত হলে প্রায় ৫ লাখ মানুষ ধূমপান ত্যাগে উৎসাহিত হবে এবং নতুন করে কয়েক লাখ তরুণ ধূমপান থেকে বিরত থাকবে। পাশাপাশি তামাক খাত থেকে রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও তাঁরা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, তামাক কোম্পানিগুলো কর বৃদ্ধির বিরোধিতা করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, যা জনস্বার্থের পরিপন্থী। জনস্বাস্থ্য রক্ষায় একটি শক্তিশালী ও সমন্বিত তামাক কর নীতি প্রণয়নেরও আহ্বান জানান তাঁরা।
সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনটিটিপি’র টেকনিক্যাল কমিটির সদস্য সুশান্ত সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনটিটিপি’র টেকনিক্যাল কমিটির সদস্য ড. এস এম আব্দুল্লাহ ও ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিথুন বৈদ্য। সভায় আসন্ন অর্থবছরের তামাক কর প্রস্তাব ও মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনটিটিপি’র প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১১ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
১১ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
১১ ঘণ্টা আগে