দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় স্মারক স্বর্ণমুদ্রার দাম প্রতি ইউনিটে ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগে ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। একই সঙ্গে স্মারক রৌপ্যমুদ্রার দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করা হয়েছে। নতুন এ মূল্য গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা। এই দাম বৃদ্ধির প্রেক্ষাপটেই স্মারক স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে, যেগুলোর ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম পর্যন্ত। নতুন মূল্য অনুযায়ী, প্রতিটি স্মারক রৌপ্যমুদ্রার দাম ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
২ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৪ ঘণ্টা আগে