
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে। এ ছাড়া সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাবও অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ফকির আখতারুজ্জামানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় অংশ নেন।

আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে...
২৩ মিনিট আগে
যদি তেলের দাম ১২০ ডলারের বেশি থাকে, তাহলে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে বছরে ৪-৫ বিলিয়ন ডলার (প্রায় ৬১০ বিলিয়ন টাকা)। এর ফলে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মোট লোকসান প্রায় ৪৫ হাজার কোটি টাকা ছাড়াবে...
৬ ঘণ্টা আগে
বিসিসিবি উইমেনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদমেলার আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যা কমিউনিটির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রচলিত মেলার বিপরীতে এই আয়োজনে কোনো ধরনের কেনাবেচা ছিল না; বরং এটি ছিল সম্পূর্ণভাবে শেয়ারিং ও সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি...
৮ ঘণ্টা আগে
দাম বাড়ানোর এক দিন পরই দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৯ টাকা, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। অর্থাৎ গতকালের মূল্য থেকে আজ ৪ হাজার ৫১০ টাকা কমেছে।
১৩ ঘণ্টা আগে