Ajker Patrika

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

বিশেষ প্রতিনিধি, ঢাকা
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহ প্রকাশ পেয়েছে। যদিও এ কাজ জাপানি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, তার মধ্যেই নতুন করে যুক্তরাজ্যের আগ্রহ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাতে দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত সারাহ কুক বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্যের সহযোগিতার কথাও জানান রাষ্ট্রদূত।

সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে। এ ক্ষেত্রে বিদেশি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত