
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আমরা একযোগে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাইছি। আগামী ১ মার্চ থেকে এই পরিবর্তন দেখবে দেশ। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পলিসি বা ভোক্তা অধিদপ্তর দিয়ে কোনো হয়রানি নয়, বরং সরবরাহ যথেষ্ট রাখা হবে। পাশাপাশি চালের বস্তায় উৎপাদন বছর, তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য ও খুচরা মূল্য লেখা লেবেল থাকবে।’
গতকাল বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাইছি। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে কারসাজি ঠেকানো যাবে। আগামী মাস থেকেই চালের বস্তায় লেবেল থাকবে। সেখানে লেখা থাকবে ধান উৎপাদনের বছর ও তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য। এখানে দাম বাড়িয়ে লেখার কোনো সুযোগ থাকবে না। কারসাজি করা যাবে না।’
১ মার্চ থেকে বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে জানিয়ে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, একটা পণ্যের দাম কারওয়ান বাজারে ১০০ টাকা হয়ে গেলে মোহাম্মদপুর বাজারেও ৮০ টাকার জিনিস ১০০ টাকা হয়ে যায়। অথচ দাম কমলে নানা অজুহাতে সেটা কমাতে সময়ক্ষেপণ করা হয়ে থাকে। আগামী ১ তারিখ থেকে বাজারে পণ্যের দাম লেখা থাকবে ওয়েবভিত্তিক। এখানে কোন বাজারে কী দাম, সেটা উল্লেখ থাকবে। কম-বেশি করে নেওয়ার সুযোগ থাকবে না।
ব্যবসায়ীদের উদ্দেশে আহসানুল ইসলাম বলেন, বিশ্বের প্রতিটি মুসলিম দেশে রমজানে পণ্যের দাম কমাতে মালিকেরা নমনীয় আচরণ করেন। মক্কা-মদিনায় বড় বড় খেজুরবাগানের মালিকেরা খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনারাও এবারের রমজানে অন্তত নমনীয় হবেন দয়া করে। আপনারা ঢাকা শহরে, গাজীপুর বা আপনাদের কারখানাসংলগ্ন এলাকায় সুলভমূল্যে নিত্যপণ্য সরবরাহ করুন।
আহসানুল ইসলাম বলেন, ‘আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ নানামুখী পদক্ষেপ থাকবে। এসব পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। রমজান উপলক্ষে সরকার টিসিবির মাধ্যমে ১ কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ পাঁচ ধরনের পণ্য সরবরাহ করবে।’
এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমসিসিআই সহসভাপতি সিমিন রহমান প্রমুখ।

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
১৩ মিনিট আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
২ ঘণ্টা আগে
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক
২ ঘণ্টা আগে
এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
২১ ঘণ্টা আগে