
এক সতর্কবার্তায় বিশ্বব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতি ২০০৮ সালের মহামন্দার পর সবচেয়ে দুর্বল বছরে প্রবেশ করতে যাচ্ছে। চলমান এই মন্দা প্রবণতা এবং আগামী দুই বছরের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে ২০২০ সালের চলমান দশকটি ১৯৬০-এর দশকের পর সবচেয়ে খারাপ দশক হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির জন্য।
বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ২.৩ শতাংশে নেমে আসবে, যা পূর্বাভাসের চেয়েও ০.৫ শতাংশ কম। বিশ্বব্যাংক মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি এবং বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অনিশ্চয়তা এই সংকটের অন্যতম কারণ। এতে বৈশ্বিক অর্থনীতির ‘সফট ল্যান্ডিং’-এর সম্ভাবনাও বাধাগ্রস্ত হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস ‘অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার’ (ওইসিডি) চেয়েও উল্লেখযোগ্যভাবে কম। যেখানে ওইসিডি বলেছে ২০২৫ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতি ২.৯ শতাংশ হারে বাড়বে, সেখানে বিশ্বব্যাংক বলছে এই হার গড়ে ২.৫ শতাংশেই সীমাবদ্ধ থাকবে। তবে উভয় সংস্থাই আশা করছে, বিশ্ব সরাসরি মন্দায় পড়বে না।
বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপারে আরও হতাশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছে। ২০২৪ সালে দেশটির ২.৮ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি বছরে তা কমে দাঁড়াবে ১.৪ শতাংশে, যা পূর্বাভাসের চেয়ে প্রায় ১ শতাংশ কম। থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় নেতিবাচক পরিবর্তন দেখা যাবে।
এ ছাড়া ইউরোজোনের ২০টি দেশের অর্থনীতি ২০২৫ সালে মাত্র ০.৭ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অথচ গত জানুয়ারিতেই পূর্বাভাস ছিল ১ শতাংশ। চীনও তাদের ৫ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়ে ৪.৫ শতাংশে থেমে যেতে পারে, যা ২০২৬ সালে কমে ৪ শতাংশ ও ২০২৭ সালে ৩.৯ শতাংশে নেমে আসবে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল বলেছেন, এশিয়ার বাইরে উন্নয়নশীল বিশ্ব যেন উন্নয়নহীন অঞ্চলে পরিণত হচ্ছে। তাঁর মতে, ২০০০ সালের পর থেকে তিন দশক ধরে উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে। ২০০০-এর দশকে এসব দেশের প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ, ২০১০-এর দশকে ৫ শতাংশ এবং এখন ২০২০-এর দশকে তা ৪ শতাংশেরও নিচে।
বিশ্বব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর তারা পারমাণবিক জ্বালানি প্রকল্পে অর্থায়নের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে।
প্রতিবেদনে সব দেশকে, বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোকে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমাতে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যদি বর্তমান বাণিজ্য বিরোধগুলো সমঝোতার মাধ্যমে অর্ধেক শুল্ক কমিয়ে সমাধান করা যায়, তাহলে ২০২৫ ও ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি গড়ে আরও ০.২ শতাংশ বাড়তে পারে।

ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে...
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
১ দিন আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
১ দিন আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
১ দিন আগে