বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এতদিন তিনি সংগঠনের উপদেষ্টা এবং আর্বিট্রেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত রোববার সংগঠনের নির্বাহী কমিটির বৈঠকে তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
বস্ত্র খাতের বড় শিল্প প্রতিষ্ঠান লিটল গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বস্ত্র খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং সংগঠনটির লোকাল স্পিনিং উইভিং, ডায়িং অ্যান্ড প্রসেসিং-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তিনি ডাচ-বাংলা ব্যাংকের সাবেক পরিচালক এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের গভর্নিং বডির সদস্য।
বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে কাজ করে থাকে বিসিসিসিআই। ২০০৩ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭০০। এর মধ্যে চীনা উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছেন ৫০০ জন।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস এবং ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রপ্তানিকারকদের জন্য শক্তিশালী পূর্বাভাস দিয়েছে। আর এ কারণে ভারতের পোশাক খাত আগামী ২৭-অর্থবছরের প্রথমার্ধে এক শক্তিশালী সূচনার অপেক্ষা করছে। পাশাপাশি প্রস্তাবিত ভারত-ইইউ এফটিএ-ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথ সুগম করছে।
২ ঘণ্টা আগে
আলুর টানা উদ্বৃত্ত উৎপাদন, বাজারদর কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের হিমাগার (কোল্ড স্টোরেজ) শিল্প গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
৪ ঘণ্টা আগে
দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক বাজারের প্রচলিত হারের চেয়ে ২ থেকে ৪ শতাংশ বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহ করছে। প্রথম নজরে এটি আমানতকারীদের জন্য লাভজনক মনে হলেও, বাংলাদেশ ব্যাংক ও অর্থনীতিবিদদের মূল্যায়ন বলছে, এই উচ্চ সুদের পেছনে রয়েছে দুর্বল ব্যাংকগুলোর তীব্র তারল্য সংকট।
৯ ঘণ্টা আগে