
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এ বাজেট পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারের টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করহারের ব্যবধান বৃদ্ধি, মার্চেন্ট ব্যাংকের করহার হ্রাস এবং লেনদেনের ওপর উৎসে কর হ্রাস—এই উদ্যোগগুলো পুঁজিবাজারে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে ওঠার পথ সুগম হবে বলে ডিএসই বিশ্বাস করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীসহ সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছে ডিএসই।
ডিএসই চেয়ারম্যান বলেন, বাজেটের পাশাপাশি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক পুঁজিবাজারবান্ধব উদ্যোগও বাজার উন্নয়নে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। তিনি উল্লেখ করেন, বিএসইসি বিনিয়োগকারীদের বিও (Beneficiary Owner) অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করেছে। পাশাপাশি সিসি (Consolidated Customer) অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদের ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমার সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছর ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য মূলধনি আয় ৫০ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত রাখে এবং ৫০ লাখ টাকার অধিক আয়ের ওপর করহার ১৫ শতাংশ নির্ধারণ করে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে কাজ করছে।
বাজেট প্রস্তাবে সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনা এবং বেসরকারি খাতের বৃহৎ দেশীয় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের কথাও বলা হয়েছে।
মমিনুল ইসলাম বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাজারের গভীরতা ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং এনবিআরকেও ধন্যবাদ জানান পুঁজিবাজারবান্ধব পদক্ষেপের জন্য।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মূল্যস্ফীতিতে ভুগছে মানুষ। দেশের আর্থিক খাতের অবস্থা দুর্বল। মন্থর অবস্থায় বেসরকারি বিনিয়োগ। রাজস্ব আদায়ের পরিস্থিতিও সন্তোষজনক নয়। আছে বৈদেশিক মুদ্রার চাপ। এসবের মধ্যেও আছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। এমন এক পরিস্থিতিতে নিজেদের প্রথম বাজেট দিতে যাচ্ছে নতুন সরকার।
৫ ঘণ্টা আগে
সরকারি সড়ক উন্নয়নকাজের বিটুমিন সরবরাহে গ্রাহককে হয়রানির অভিযোগ ওঠার পর সরিয়ে দেওয়া হলো যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মাসুদুল ইসলামকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জরুরি নির্দেশনায় যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (এইচআর) ও কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব)....
১১ ঘণ্টা আগে
আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
১৪ ঘণ্টা আগে