
বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের ইতিহাসে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। কিন্তু এই বছর ৪ লাখ কোটি টাকা আদায় করা যাবে কিনা, তা নিয়েই সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কীভাবে সম্ভব হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অর্থায়নের সীমাবদ্ধতার কারণে বাস্তবায়নযোগ্য হবে না বলেও এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘এই বাজেট গতানুগতিক ধারারই অংশ। বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সম্ভব হবে না। আগামী এক বছরের মধ্যেও সরকারের সেই সক্ষমতা তৈরি হবে না।’
শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সদস্য উল্লেখ করেন, রাজস্ব আদায় না হলে সরকারের ঘাটতি বেড়ে যাবে। সেই ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরতা বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, বাজেট ঘাটতি হিসেবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা সহনীয় এবং অর্থায়নযোগ্য। তবে এর বেশি হলে অর্থনীতিতে, বিশেষ করে ব্যাংকিং খাতে, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, সুদের হার, মুদ্রা বিনিময় হারসহ সব খাতে চাপ অনেক বেড়ে যাবে, যা সহ্য করা কঠিন হবে।
ড. জাহিদ হোসেন বলেন, আয়কর অব্যাহতির ক্ষেত্রে যাদের ধরা যায় না, তাদেরও ধরার চেষ্টা করা হয়েছে এবং ভ্যাটের ক্ষেত্রে অব্যাহতি ব্যাপকভাবে কমানো হয়েছে। তবে দেশীয় শিল্পের সুরক্ষার ক্ষেত্রে আমদানি প্রতিযোগিতায় উদ্যোক্তারা যে সুরক্ষা পেতেন, সেখানে আমদানি শুল্ক এবং ভ্যাট দুটোই কমানো হয়েছে। সব মিলিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। তবে এ ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তারা কী ধরনের প্রতিক্রিয়া দেখান, সেটাই এখন দেখার বিষয়।
ঘাটতি পূরণে ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যেই সরকারকে থাকতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি আশা করেন যে আগামী অর্থবছর আমানতের প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে। সরকার যদি লক্ষ্যমাত্রার মধ্যেই ঋণ নেয়, তাহলে সুদের হারে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিলে ট্রেজারি বিল-বন্ডের সুদহার বেড়ে যাবে এবং ব্যাংকগুলোর ব্যক্তি খাতে ঋণ দেওয়ার আগ্রহ কমে যাবে।
শেয়ারবাজারকে চাঙা করতে বাজেটে কিছু সুবিধা দেওয়া হয়েছে, যা ইতিবাচক দিক। তবে বিনিয়োগের জন্য যে কাঠামোগত সংস্কার দরকার, সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচা
৬ ঘণ্টা আগে
বাণিজ্যের খাতায় হিসাব মেলে; কিন্তু বাস্তবে বড় ফাঁক থেকেই যাচ্ছে। সেই ফাঁক দিয়ে গত এক দশকে দেশ থেকে বেরিয়ে গেছে বিপুল অঙ্কের অর্থ। এ সময়ে আমদানি-রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার করা হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৬ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর কারণে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই এখন আর আগের মতো সঞ্চয় ধরে
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র...
১০ ঘণ্টা আগে