
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে মুখপাত্র হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য বিদায়ী মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস বিভাগ-১ থেকে ইস্যু কররা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দুজন সহকারী মুখপাত্র কাজ করবেন। তাঁরা হলেন—ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।
উল্লেখ্য, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার বুধবার মুখপাত্র হিসাবে গতকাল সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিয়মাচার অনুযায়ী তাকে রাজশাহীতে অফিসে স্থানান্তর করায় নতুন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। শেষ হওয়া এই প্রান্তিকে ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত এই প্রতিষ্ঠান ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯৭ শতাংশ
১৪ মিনিট আগে
লোহিতসাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল লোহিতসাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে...
২ ঘণ্টা আগে
১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বেড়ে ১ হাজার ৭২৮ টাকা দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় এপ্রিল মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
৬ ঘণ্টা আগে
জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে। ফলে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৬ ঘণ্টা আগে