বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্ধারিত সময়ে সর্বশেষ তিন বছরের ব্যবসার তথ্য জমা দেয়নি অধিকাংশ কোম্পানি। আজ বৃহস্পতিবার ছিল এ তথ্য জমা দেওয়ার শেষ দিন। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ৫ জানুয়ারি সব বিমা কোম্পানিকে সর্বশেষ তিন বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত ব্যবসার তথ্য চেয়ে চিঠি দেয় আইডিআরএ। চিঠিতে বলা হয়, বিমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন, কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং বিআইএসডি প্রকল্পের চাহিদা অনুযায়ী নির্ধারিত ছকে এ তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে এবং ইউএমপি সিস্টেমে পাঠাতে হবে।
এ ক্ষেত্রে লাইফ বিমা কোম্পানিগুলোর ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত তথ্য, ২০২৪ সালের সম্পূর্ণ তথ্য (অনিরীক্ষিত), ২০২৩ ও ২০২২ সালের নিরীক্ষিত তথ্য দিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৪ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৯ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
২১ ঘণ্টা আগে