টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকচাপায় মারা যাওয়া মিজানুর রহমান উপজেলার ধলাপাড়া এস ইউপি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে