
বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছেন।
এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। তাঁদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে আজ নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষক, সাদাদলের সদস্য ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর সিদ্দিকুল ইসলাম বলেন, ‘প্রথমত, আমরা যে কারণে আন্দোলন করেছিলাম, সেটা সফল হয়েছে। আর আমাদের আরেকটি দাবি ছিল, তাঁকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া। সেটা দেওয়া হয়নি। আপাতত আমরা সন্তুষ্ট। পরবর্তী সময়ে এ বিষয়ে দেখা যাবে।’
সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ব্যবস্থা ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রায় ৩৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার সন্ধ্যা ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
৬ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
১৪ মিনিট আগে
গাজীপুরের সাফারি পার্কে একটি জলহস্তী শাবকের জন্ম হয়েছে। নতুন শাবকসহ পার্কে জলহস্তীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। শাবকটি সুস্থ রয়েছে এবং মা জলহস্তীর সঙ্গে জলাধারে অবস্থান করছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
১৬ মিনিট আগে