বান্ধবীর আমন্ত্রণে সিলেটে ঘুরতে এসে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন ময়মনসিংহের তরুণী (২৩)। তিন দিন বাসায় আটকে রেখে দুই দফায় ৭ জন তাঁকে ধর্ষণ করে। আর ধর্ষকদের সম্পূর্ণ সহায়তা করেছেন ওই তরুণীকে সিলেটে আসার আমন্ত্রণকারী বান্ধবী জুলেখা নামের এক নারী।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও দুজনের ১ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
ওসি মো. নাজমুল হুদা খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) জুলেখার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব হয় ধর্ষণের শিকার ওই তরুণীর। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত সিলেট শহরতলীর নাজিরেরগাঁওয়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী পরিত্যক্তা ওই তরুণীর বাড়ি ময়মনসিংহে। তিনি থাকেন ঢাকার আজিমপুরে।
নাজমুল হুদা খান আরও বলেন, শুক্রবার রাত ৯টা থেকে রোববার দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত নাজিরেরগাঁওয়ের জুবায়ের হোসেনের স্ত্রী জুলেখার (১৯) ঘরে ভুক্তভোগীকে আটকে রাখা হয়। শনিবার রাতে ও রোববার রাতে দুই দফায় ৭ জন ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর সম্পূর্ণ সহযোগিতা করেন জুলেখা। তার সঙ্গে ওই তরুণীর ফেসবুকে বন্ধুত্ব হয়। জুলেখার আমন্ত্রণে সিলেটে ঘুরতে আসেন ওই তরুণী।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা রুজু হয়। মামলা দায়েরের পর থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুলেখা (জুলি), জুবায়ের হোসেন (২৮) ও জয়নাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় হলো—জুলেখা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের আবুল কালামের মেয়ে, জুবায়ের হোসেন সুনামগঞ্জ সদর থানার হাছননগর গ্রামরে জুনু মিয়ার ছেলে ও জয়নাল মিয়া সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের আব্দুল মছব্বিরের ছেলে।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। এর মধ্যে জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর আগপর্যন্ত আর মন্ত্রিপরিষদে যোগ দেব না। মন্ত্রী হব না জেনেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
১৭ মিনিট আগে
দুর্গম পাহাড় আর সীমান্তঘেঁষা জনশূন্য এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নিষিদ্ধ মাদকদ্রব্য পপি চাষ। অবশেষে সেই চক্রের ওপর আঘাত হেনেছে যৌথ বাহিনী। বান্দরবানের থানচি গহিন পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ৪৩ একর পপিখেত ধ্বংস করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
বরিশালে বিচারকার্য চলাকালে আদালত কক্ষে ঢুকে হট্টগোলের অভিযোগ পাওয়া গেছে বিএনপিপন্থী কিছু আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এমন ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস
২ ঘণ্টা আগে
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এই মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নেই। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
২ ঘণ্টা আগে