
মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক মাদ্রাসাছাত্র। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১২ দিন আগে (৪ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম খালিছ মিয়া (১৯)। তিনি ছাতক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। খালিছ মিয়া ছাতক উপজেলার ভুরাইয়া এম এম কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
বাবুল মিয়া আজকের পত্রিকাকে জানান, গত ২৭ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তার ছেলে খালিছ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৩ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৬ ঘণ্টা আগে