
সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার টুকের বাজারে ‘ছাত্র-জনতার ব্যানারে’ সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার টুকের বাজারে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ দুপুরে টুকের বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধ করার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের দাবি মানার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেন।
এ সময় বক্তব্য দেন সিদ্দিক আবুল আলা, আদনান সোহাগ, শাকিল ইসলাম, রুহান আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ, সাজাদ্দুর রহমান, ওমর ফারুক হামিম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১০ মাস পেরিয়ে গেলেও এখনো ডেভিলরা বাইরে ঘোরাফেরা করছেন। তাঁরা জুলাই আন্দোলনের নেতাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।
গতকাল রাতে তাঁরা মিছিলও করেছেন। এর দায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের। পুলিশ ডেভিলদের গ্রেপ্তার করছে না, যার কারণে তাঁরা এত সাহস পাচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি ডেভিলদের গ্রেপ্তার না করা হয়, থানা ঘেরাও করা হবে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘তাঁরা সড়ক অবরোধ করলে আমরা গিয়ে তাঁদের বোঝালে তাঁরা অবরোধ তুলে নেন। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখছি। আর আওয়ামী লীগ কবে মিছিল করেছে, তা শুনিনি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে