
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সজিবুর রহমান নরসিংদীর জেলার রায়পুরা থানার দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রবি উল্লাহ।
গ্রেপ্তারের বিষয়টি আজ বুধবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে বলেন, সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
২ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
১১ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
১৭ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
২২ মিনিট আগে