
সিলেটের বালাগঞ্জে একটি কেন্দ্রে ফলাফল ঘোষণায় দেরি হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বালগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ সময় পদদলিত হয়ে দুজন আহত ও একজন স্প্লিন্টারবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ও কাপ–পিরিচ প্রতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুরের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোট গণণা শেষে ফলাফল নিয়ে ফেরার পথে উভয়পক্ষ পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে একজন সমর্থকের শরীরে গুলি লাগে। পদদলিত হয়ে আহত হন আরও দুজন।
বালাগঞ্জ থানায় ওসি বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যালট বাক্স আনার সময় প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালানের চেষ্টা করে। এ সময় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে