সিলেটের ফেঞ্চুগঞ্জে কবরস্থানে সদ্য প্রসূত একটি শিশু পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের একটি কবরের পাশ থেকে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। এ সময় স্থানীয় এক স্কুল শিক্ষিকা ও স্থানীয়রা সেখানে গিয়ে ওই বাচ্চাকে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসা শেষে বাচ্চাটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দেওয়া হয়। বর্তমানে বাচ্চাটি সমাজসেবা কার্যালয়ের অধীনে রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বাচ্চাটির জন্ম হয়তো ২–১ ঘণ্টা আগে হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিয়ে সমাজসেবা কার্যালয়ের অধীনে দিয়েছেন। অনেকেই বাচ্চাটিকে দত্তক নিতে চাচ্ছেন। সমাজসেবা কার্যালয় সিদ্ধান্ত নিয়ে তার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে