
সুনামগঞ্জে সাত দিনের মধ্যে ড্যাম রিপেয়ার না হলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে রিপেয়ার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ধান কর্তন কর্মসূচি পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম মেরামতের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কর্মকর্তারা উপদেষ্টাকে জানান, এটি এলজিইডির দায়িত্ব।
তখন উপদেষ্টা তাৎক্ষণিক এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ফোন দিয়ে ড্যাম রিপেয়ারের উদ্যোগ নিতে বলেন। উপদেষ্টা মোবাইল ফোনে ওই কর্মকর্তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পয়সা খাবেন, পকেটে ঢুকাবেন খালি। কাম করবেন না।’ এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী পয়সা খাওয়ার কথা অস্বীকার করলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘না পয়সা খান না!’ এরপর তিনি ড্যাম রিপেয়ার করতে কত দিন লাগবে, তা জানতে চান।
কর্মকর্তা সাত দিন লাগবে জানালে উপদেষ্টা বলেন, ‘৭ দিনের মধ্যে ড্যাম রিপেয়ার না হলে কিন্তু আপনাকেই রিপেয়ার কইরা দিমু।’
সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ—বিএনপির এমন দাবির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কি না? যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।’ এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষ আরও পাঁচ বছর আমাদের থাকতে বলছে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা।
২১ মিনিট আগে
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে