
সিলেটের বিশ্বনাথে মোবাইল ফোন চুরির অভিযোগে নির্যাতন করে এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা ও পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশে সরকারি গুচ্ছগ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আব্দুল আহাদ (৪০)। তিনি গুচ্ছগ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চোর সন্দেহে আহাদের বসতঘর ভাঙচুর ও তাঁর ওপর নির্যাতন চালায় কয়েকজন। পরে তাঁকে একই ইউনিয়নের রহিমপুর গ্রামের কয়েছ মিয়ার বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আজ বুধবার সকালে আহত আহাদের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রহিমপুর গ্রামের শাহান শাহ, শফিউর রহমান, ইমরান মিয়া, মিলাদ উদ্দিন ও মারুফুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, ১৫ মার্চ রাতে রহিমপুর গ্রামের মাইজপাড়া জামে মসজিদের ইমামের মোবাইল ফোন চুরি হয়। এর জেরে আহাদকে চোর সন্দেহ করে নিজ ঘরে মারধর করে তুলে নেওয়া হয় রহিমপুরের কয়েছ মিয়ার বাড়িতে। সেখান থেকে পরে তাঁকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে