
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯ ও র্যাব-১৪।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
এর আগে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। আন্দোলনের সময় শাবিপ্রবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও আসামি তিনি। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল। এসব মামলার সব পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে বলে জানায় র্যাব-৯।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
২৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে