
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় যাত্রীবিহীন একটি বিয়ের গাড়ি ছিটকে ধানখেতে পড়েছে। এতে প্রাইভেট কারটির চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের শাহ মালুম (রহ.)-এর মাজারসংলগ্ন রাজনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস কুশিয়ারা ব্রিজ পার হওয়ার পর হর্ন বাজায়। এ সময় লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়ে বর আনতে যাওয়া ফুল দিয়ে সাজানো প্রাইভেট কারটি। চালক চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারছিলেন না। অন্যদিকে ট্রেনচালক হর্ন দিয়েও ব্রেক করতে না পারায় প্রাইভেট কারটিতে ধাক্কা লাগে। এতে গাড়িটি ছিটকে প্রায় ৩০ ফুট দূরে গাড়লি বিলের ধানখেতে পড়ে। এতে গাড়ির চালক আহত হন।
চালককে তাৎক্ষণিক উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ থাকলেও বুকে আঘাত পাওয়ায় পরিবারের লোকজন তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, বিয়ের গাড়ি সাজানো অবস্থায় বরের বাড়িতে যাচ্ছিল। পথে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি অন্তত ৩০ ফুট দূরে ধানখেতে গিয়ে পড়ে। এতে চালক সামান্য আহত হয়েছেন। প্রাইভেট কারে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। গাড়ির মালিক গাড়িটি নিয়ে গেছেন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে