
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের দুই দিন পর রোববার সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড় সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেকার যুবকদের কর্মমুখী করতে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হ
১০ মিনিট আগে
হত্যাকাণ্ডের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
২৭ মিনিট আগে
ভোর থেকে মুষলধারে বজ্রসহ ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কয়েকটি নিম্নাঞ্চল ও ঢালু সড়কে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই কাজ করছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।
৩২ মিনিট আগে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে