গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে এক যুবক সানজিদার ভাড়া বাসায় গিয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের হাতলেখা একটি আবেগঘন চিরকুট উদ্ধার করেছে।
১২ মিনিট আগে
বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
পঞ্চগড় সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেকার যুবকদের কর্মমুখী করতে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হ
১ ঘণ্টা আগে
হত্যাকাণ্ডের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে