সিরাজগঞ্জের চৌহালীতে বাথান থেকে চুরি হওয়া ৪০টি শূকর উদ্ধার করেছে চৌহালী পুলিশ। এ ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বিনয়চন্দ্র দাস (৩৮) ও নূর মোহাম্মদ ওরফে নুরু (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩২) এবং কিশোরগঞ্জের নীলফামারী এলাকার পলাশ চন্দ্র রায় (২৮)।
চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইর এলাকায় একটি বাথান থেকে ৪০টি বিভিন্ন বয়সের শূকর চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এই অভিযোগের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালে চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০টি শূকর উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের আজ রেবাবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, “মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।” আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার।’
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৬ দিন ধরে এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। আমনের মৌসুমে জমিতে পানি দিতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। দ্রুত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের
৩ ঘণ্টা আগে
ভরা বর্ষায় নদ-নদী পানিতে টইটম্বুর, নেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞাও। তবু বরিশালে নদ-নদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। যা ধরা পড়ছে, তার বেশির ভাগই ছোট; দামও চড়া। মৎস্য বিভাগের তথ্যেও মিলছে উৎপাদন কমার চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের উৎপাদন কমার পেছনে এবার চারটি কারণ গুরুত্বপূর্ণ—নদী থেকে সাগর পর্যন্
৩ ঘণ্টা আগে
মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
৫ ঘণ্টা আগে