
সিরাজগঞ্জের উল্লাপাড়া অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে থানা গেটের সামনে বিএনপির নেতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপির নেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করেন।
উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন বলেন, ‘উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা ইজারা তুলতে এসে উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। আজাদ হোসেন মোটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করলে আজাদ গুরুতর আহত হন।’

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘এ বছর জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপির নেতা আজাদ হোসেনের লোকজন বাধা দেন। আজ শুক্রবারও বাধা দিলে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে।’
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক নিয়ামুল হক বলেন, সিএনজিস্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
১ ঘণ্টা আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে