Ajker Patrika

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ
নিখোঁজের পরদিন যমুনায় ভেসে ওঠে জিসানের মরদেহ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।

এর আগে গতকাল রোববার দুপুরে গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যান জিসান। তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া অন্য চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

ওসি আরও জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও জিসানের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে আবার উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত