
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল শেরপুর থেকে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং আট পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভারেরা বাজার এলাকায় কয়েক দিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণকাজের কারণে সড়কের একপাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী রাখা থাকায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, ‘আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, সড়কের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী স্তূপ করে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে এসব প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করায় দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

বরিশালে মাদকের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই এএসআই টিনের চালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অধিদপ্তর।
১৪ মিনিট আগে
বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন, জীবিকা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে। ঝুঁকিপূর্ণ নারী, শিশু এবং সংকটে দেশে ফেরা অভিবাসীরা এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।
১৭ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
২৮ মিনিট আগে
বাংলাদেশের স্বার্থে লাভজনক ও ঝুঁকিমুক্ত হলে যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে আপত্তি নেই বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে নন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।
৩১ মিনিট আগে