
সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ভাই আবুল হোসেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।
নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখপাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে।
আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান জানান, শেখপাড়ার পাশের একটি খালে আজ বেলা ১১টার দিকে মোশাররফ হোসেন মাছ ধরছিলেন। এ সময় সোহরাব হোসেন খালের ওই জায়গা তাঁর জমির সামনে বলে ভাইকে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সোহরাব বাড়ি থেকে ছুরি নিয়ে এসে ভাইয়ের গলায় পোচ মারেন ও পেটে ঢুকিয়ে দেন। খবর পেয়ে তাঁদের অপর দুই ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। আবুল হোসেন প্রতিবাদ জানালে সোহরাব তাঁকেও ছুরিকাঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মোশররফ হোসেন মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একই কক্ষে নাজমা আক্তার, তাঁর স্বামী আলমগীর হোসেন ও তাঁদের সাত মাসের অনাগত সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নাজমার বোন শাপলা আক্তার বাদী হয়ে শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৬ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
৩০ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে