
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতার মামলায় অভিযোগ গঠন হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ-সংক্রান্ত একটি চিঠি গতকাল সোমবার নলতা ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান গত ২৬ জুলাই এক চিঠিতে আজিজুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান নলতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
পুলিশের করা অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট ভোরে কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে একাদশ জাতীয় সংসদের নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সভা চলছিল। এ সময় নাশকতার পরিকল্পনাকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলামসহ জামায়াত-বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা বাদী হয়ে ওই দিনই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নাম ২৩ ক্রমিকে অন্তর্ভুক্ত করে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্প্রতি সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-২-এ ওই মামলার অভিযোগ গঠন করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
এ আদেশের কপি ২৭ জুলাই সাতক্ষীরা জেলা স্থানীয় সরকার বিভাগে আসে। সেখান থেকে চিঠিটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে গতকাল সোমবার নলতা ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।
নলতা ইউনিয়ন পরিষদের সচিব মঞ্জুরুল আলম ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বরখাস্তের আদেশ সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান কয়েক মাস আগে একটি নাশকতার মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৫ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৮ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩২ মিনিট আগে