
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ছয়টি সোনার চকলেটসহ রাশেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাশেদুল কলারোয়ার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে কাকডাঙ্গার গোয়ালচত্বর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন রাশেদুল। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ছয়টি সোনার চকলেট পাওয়া যায়। জব্দ সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।
আশরাফুল হক আরও বলেন, জব্দ সোনা ট্রেজারিতে জমা দেওয়াসহ আটক যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একই কক্ষে নাজমা আক্তার, তাঁর স্বামী আলমগীর হোসেন ও তাঁদের সাত মাসের অনাগত সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নাজমার বোন শাপলা আক্তার বাদী হয়ে শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৬ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
৩১ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগে