
দিনাজপুরের নবাবগঞ্জে সাপের ছোবলে আক্রান্ত হয়ে রাজিয়া সুলতানা (২৮) নামের এক গৃহবধূ সাপটিকে সঙ্গে নিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।
জানা গেছে, উপজেলার দাউদপুর ইউনিয়নের ধরনজি গ্রামের মো. বেলাল হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা সন্ধ্যায় বাড়ির আঙিনায় কাজ করছিলেন। পাওয়ার টিলারে রাখা একটি বস্তা সরাতে গেলে একটি সাপের বাচ্চা তাঁকে ছোবল মারে। পরে পরিবারের লোকজন রাজিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। আশ্চর্যজনকভাবে রাজিয়া ওই সাপটিকেও একটি পাতিলে করে হাসপাতালে নিয়ে আসেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) স মু আল আফ মুকসিত বলেন, ‘রাত ৮টার দিকে এক নারী সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে ভর্তি হন। সাপটি দেখে নিশ্চিত হয়েছি এটি “ঘরগিন্নি” নামের নির্বিষ প্রজাতির সাপ। তারপরও রোগীকে সতর্কতামূলক সব চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’
ছোবল খাওয়া রাজিয়ার স্বামী মো. বেলাল হোসেন বলেন, ‘সন্ধ্যার পর আমার স্ত্রী আঙিনায় কাজ করছিল। হঠাৎ সাপের বাচ্চা কামড় দেয় হাতে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানিয়েছেন সাপটি বিষধর না হলেও আতঙ্কের কারণে অনেক সময় রোগীর শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ জন্য ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে