
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর আঘাতে মো. শাহাজুল ইসলাম (৬০) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার নিহতের বড় ছেলে মো. এস এম শিবলী সাদিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শাহাজুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে মো. সায়েম সাদিক (২৭) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্থানীয় নাজনিন আক্তারের (৩০) কাছ থেকে সুদে টাকা নেন শিক্ষক শাহাজুল ইসলাম। টাকা আদায়কে কেন্দ্র করে শুক্রবার রাতে তাহেরগঞ্জ বাজারে শাহাজুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজনিন। একপর্যায়ে নাজনিনের স্বামী মো. রনি (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে শাহাজুল ইসলাম ও তার ছেলে সায়েম সাদিকের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম সাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল রানা জানান, বাজারে হট্টগোল দেখে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ রনি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
১ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
১ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে