
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণ না করে রাতে বাড়িতে নেওয়ার সময় আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে রাস্তায় এগুলো আটকে দেওয়া হয়। এ সময় একজনকে আটক করা হয়। পরে লোকজন মালপত্র ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে।
রাত ১০টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে মালপত্রসহ ডিলারের কর্মচারী রাজুকে আটকে রাখতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির ১৫টি প্যাকেজ ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ডিলারের সহকারী রাজু। সন্দেহ হলে ভ্যানগাড়ি আটকে দেন নবাব নামের এক ব্যক্তি। পরে বাজারে থাকা লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে টিসিবির পণ্যসহ রাজুকে পরিষদ চত্বরে আটকে রাখে।
নবাব বলেন, ‘টিসিবির এতগুলো পণ্য রাতে আত্মসাতের জন্য গোপনে ডিলার তার লোক দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমি দৌড়ে ধরেছি, তা না হলে পালিয়ে যেত। ডিলাররা এসব পণ্য নিয়ে গেলে আর ফেরত আসত না।’
ডিলারের কর্মচারী রাজু বলেন, ‘সাবডিলার একরামুলের নির্দেশে ১৫টি প্যাকেজ ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। স্থানীয় বাসিন্দারা আটকে দিয়েছে। এসব মালপত্র পরবর্তী মাসে সমন্বয় করার কথা ছিল।’
ভানোর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘বিতরণের পর অবশিষ্ট ১৫টি প্যাকেজ পরিষদ থেকে রাতে কাউকে কিছু না বলে নিয়ে যাচ্ছিল ডিলারের কর্মচারী রাজু। স্থানীয়রা আটকে দিয়েছে। আমি ইউএনওকে অবগত করেছি। তিনি ব্যবস্থা নেবেন। কাউকে না অবগত করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পণ্য নিয়ে যাওয়ায় তিনিও ক্ষুব্ধ।’
টিসিবির ডিলার মেসার্স মাহিম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আব্দুল আওয়াল জানান, ৫ দিন ধরে পণ্য বিতরণ চলছে। একরামুল নামের এক সাবডিলারকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তাঁর বাবা অসুস্থ থাকায় আসতে পারেননি। পরে এ ঘটনা জানতে পেরেছেন। তিনি একরামুল এবং ইউএনও অফিসে কথা বলবেন বলে মোবাইলে জানান।

এদিকে উপজেলা প্রশাসন অথবা ইউপি চেয়ারম্যানকে অবগত না করে রাতে কেন পণ্য বাসায় নিচ্ছিলেন—এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি সাবডিলারের দায়িত্বে থাকা একরামুল হক।
জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ‘উদ্ধার হওয়া মালপত্র ইউপি চেয়ারম্যানকে হেফাজতে রাখতে বলেছি। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিলার জানিয়েছেন, ভানোর ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন ৭৫৫ জন। এর মধ্যে ৭৪০টি পণ্য বিতরণ করেছেন ডিলার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে