
রংপুর সিটির করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ইভিএমসহ নানা সরঞ্জাম। কেন্দ্রে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন আনসার, পুলিশ সদস্যরা। মোটরসাইকেল, ইজিবাইকসহ প্রাইভেট কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা। মোড়ে মোড়ে চলছে পুলিশি তল্লাশি।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিসির মোড়, জাহাজ কোম্পানি, মেডিকেল মোড়, বুড়িহাট, মর্ডাণসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে সহিংসতা রোধে বহিরাগতদের অপ্রয়োজনে নগরীতে প্রবেশ নিষেধ করার জন্য মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। গন্তব্য জেনে অপ্রয়োজনীয় হলে ফেরত পাঠানো হচ্ছে।
ডিসির মোড়ে কথা হয় মোটরসাইকেল আরোহী পাগলাপীর এলাকার হাসু সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘সিটির বাইরে আমার বাড়ি। বোনের বাড়িতে যাচ্ছিলাম দেখা করতে। এখানে আসার পর পুলিশ থামিয়েছে। জরুরি প্রয়োজন নয় জন্য ফেরত পাঠাল।’

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। মোটরসাইকেল চলাচলের ওপর গত রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে মোটরসাইকেলে প্রবেশকারীদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাদের গন্তব্য জানতে চাচ্ছি। যারা ঠিকভাবে উদ্দেশ্য বলতে পারছেন না তাদের ফের পাঠানো হচ্ছে।’
এদিকে সকাল থেকে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠ থেকে ২২৯ কেন্দ্রের ১ হাজার ৩৪৯ বুথে নেওয়া হচ্ছে ইভিএমসহ নানা সরঞ্জাম। নির্বাচনে কাজে নিয়োজিত রয়েছেন প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে থাকছে র্যাব-১১ প্লাটুন বিজিবিসহ শতাধিক পুলিশের টহল গাড়ি। এই নির্বাচনে ৮৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচনী ট্রেনিং কর্মকর্তা।
এ ছাড়াও নির্বাচনে মাঠের পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছেন ৪৯ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৩৩ জন এবং ১৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
তৃতীয়বারের রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারেই সিটির সব কেন্দ্রে ইভিএম ভোট হবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।’
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ২৫ ডিসেম্বর রাত ৮টা থেকে ঘোষিত তফসিল অনুযায়ী সকল ধরনের নির্বাচনী মাইকিং ও মধ্যরাত থেকে প্রচার প্রচারণা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে গতকাল রাত ১২টার পর থেকে ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত রসিক এলাকায় মোটরসাইকেল, ইজিবাইকসহ ব্যক্তিগত প্রাইভেট কার ও নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
৫ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
৫ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৫ ঘণ্টা আগে