গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭ শিক্ষক।
সম্প্রতি ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের একটি প্রতিষ্ঠান। এ তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষক। এর মধ্য ১৭৮৮ জন বাংলাদেশি গবেষক রয়েছেন। এর মধ্যে বিশ্বসেরা গবেষকদের তালিকায় রয়েছেন সাত বাংলাদেশি গবেষক।
বেরোবির ৭ গবেষকদের মধ্যে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে তাঁর অবস্থান ১৩৫, এশিয়ায় ৩৪৯৮৬ এবং বিশ্বে ২১০৫৬০। পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান। বাংলাদেশে তাঁর অবস্থান ৭৩২, এশিয়ায় ৮৮৫৫৩ এবং বিশ্বে ৪৩০৯৭৫। পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান। বাংলাদেশে তাঁর অবস্থান ১৩৬৪, এশিয়ায় ১১৬০১০ এবং বিশ্বে ৫০০৪৩৬। ইইই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান। বাংলাদেশে তাঁর অবস্থান ১৩৭২, এশিয়ায় ১১৬১৬৯ এবং বিশ্বে ৫০০৬৭৮। ৫ম স্থানে রয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক। বাংলাদেশে তাঁর অবস্থান ১৪৩০, এশিয়ায় ১১৮৪৪৬ এবং বিশ্বে ৫০৬৯৮৮। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ। বাংলাদেশে তাঁর অবস্থান ১৬০৩, এশিয়ায় ১২৪০৫৬ এবং বিশ্বে ৫২১২৬৪। সর্বশেষ অবস্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশে তাঁর অবস্থান ১৬৫৬, এশিয়ায় ১২৫৫৫২ এবং বিশ্বে ৫২৪৩৮০।
গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীদের শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অস্ত্রোপচারের স্থান যথাযথভাবে পরিষ্কার না করেই সেলাই করায় কয়েক দিন পর তাঁর স্ত্রীর পেটে তীব্র ব্যথা ও সংক্রমণ দেখা দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ সেপ্টেম্বর তাঁর পেটে পুনরায় অস্ত্রোপচার করা হয়।
৮ মিনিট আগে
কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরো ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে শনিবার (৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
২৩ মিনিট আগে
সাতক্ষীরায় এক চা বিক্রেতাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারির মালিক...
২৭ মিনিট আগে
বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যা
১ ঘণ্টা আগে