
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রসবের সময় নবজাতকসহ মায়ের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আমেনা বেগম একজন প্রসূতির প্রসবের চেষ্টা করছিলেন। একপর্যায়ে নবজাতক ও মা দুজনেরই মৃত্যু হয়। পরে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি জানার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
তদন্ত কমিটিতে যাঁরা রয়েছেন তাঁরা হলেন—গাইনি কনসালট্যান্ট সাবিনা পারভীন, মেডিকেল অফিসার জাকিয়া সুলতানা, নার্সিং সুপারভাইজার মোছা আফরুজা খানম, মিডওয়াইফ মোছা ইসরাত জাহান মনিরা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাহাত আল রাজীব।
গতকাল দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই নার্সের বিচার দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে