কৃষি জমিতে কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করেছে দিনাজপুর ফুলবাড়ীর কিশোর সবুজ সরদার (১৭)। তার এই উদ্ভাবনের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ খুদে উদ্ভাবক হিসেবে মনোনীত হয়েছে সে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামহ্ তমাল। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল পদক ২০২৩’ এর ব্যক্তিগত ক্যাটাগরিতে খুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ রাসেল পদক পেতে যাচ্ছে সবুজ সরদার। তার এই সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সবুজ উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভ্যানচালক একরামুল হকের ছেলে। সে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র।
দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে সবুজ। এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ব্যবহৃত যন্ত্রের মতো আগুন নেভানোর কাজেও ব্যবহার করা যাবে দাবি বলে তার।
কিশোর সবুজ সরদার বলে, ‘আমি কৃষক ঘরের ছেলে। ছোট থেকেই দেখছি বাবা জমিতে খুব কষ্টে কাজ করছেন। বাবার কষ্টের কথা চিন্তা করে কষ্ট লাঘব করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করি। পরে এটি দেশের অন্যতম উদ্ভাবন হয়ে ওঠে। আমি শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত। ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবন করে দেশের কৃষির জন্য কিছু করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার সারা দেশব্যাপী তৃতীয়বারের মতো জাতীয়ভাবে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেখ রাসেল দিবস ২০২৩ এর উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত থেকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করবেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমে সবুজ সরদার চালক বিহীন উড়োজাহাজ নির্মাণ করে আলোচিত হন। পরে ওই বছরেই সবুজ তৈরি করেন কৃষিবান্ধব কীটনাশক ছিটানো ড্রোন। যা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সবুজ।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৪ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৭ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২১ মিনিট আগে
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৭ মিনিট আগে