
জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
আজ শুক্রবার গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রিফাত সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কার আদেশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক বলেন, `দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।’
তারেকুজ্জামান তারেক আরও বলেন, `বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাসসহ আলমাস হোসাইনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হয়।’

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে