
নীলফামারীর ডিমলায় ভোটকেন্দ্রের গোপন কক্ষে সিলমারা ব্যালট নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে ছবিটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।
ঘটনাটি ঘটে আজ বুধবার উপজেলার উত্তর বন্দর খড়িবাড়ি স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মানিক, তিনি খগাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ ডিমলা উপজেলা শাখার সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
সূত্রে জানা গেছে, মো. মানিক মোবাইল ফোনসহ ভোটকক্ষে প্রবেশ করেন। তারপর জনৈক প্রার্থীর আনারস প্রতীকে সিল মারেন। এরপর সেখানে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। এতে সমালোচনার ঝড় এবং ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার অভিযোগ উঠে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মো. মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট যেমন আমার ব্যক্তিগত, তেমনি ফেসবুক আইডিটা আমার ব্যক্তিগত। আমার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেসবুকে দিয়েছি। এটা তো অন্যায়ের কিছু দেখছি না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ভোটার যাতে ভোটকেন্দ্র মোবাইল ব্যবহার করতে না পারে, সে জন্য সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের নজর রাখার কথা বলা হয়েছে। এরপর ওই ভোটার কীভাবে মোবাইল ফোন ব্যবহার করেছে তা আমার জানা নেই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে