
দিনাজপুরের বিরল সীমান্ত দায়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক তরুণেরা হলেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়েরের ছেলে মেগনেট রায় (২৫) ও নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বিজিবি জানায়, আটক তরুণেরা দালাল চক্রের মাধ্যমে আজ ভোররাতে কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১ / ৪ এস পিলারসংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার দুজনকে আটক করা হয়। আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে