
রংপুরের বদরগঞ্জে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার চম্পাতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৫৩) নিজ বিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের এক ছাত্রীকে (১৩) গত ১১ জুন মোবাইল ফোনে মোবাইলে ফোনে আপত্তিকর প্রস্তাব দেন। সেই কল রেকর্ডটি গত বুধবার রাতে ফাঁস হয়। পরদিন বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও অভিভাবকেরা প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাশপিয়া তাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন।
এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিদ্যালয়ের তালা খুলে দেবেন না বলে জানান। পরে তালা না খুলেই ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন কর্মকর্তা। এ ছাড়া ওই দিন বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান ও দুলাল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান শিক্ষকের চরিত্র অনেক আগে থেকেই খারাপ। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তার কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার শাস্তি হওয়া দরকার।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর রাতেই পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। প্রজ্ঞাপন জারির পর এত দিন পার হলেও কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখনো পদে যোগ দিতে পারেননি। অন্তর্বর্তীকালীন....
১৪ মিনিট আগে
রংপুর বিভাগের আট জেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। জনবলের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, ডুবুরিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শুধু মরদেহই অপেক্ষা করে।
১৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।
৪ ঘণ্টা আগে
ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৬ ঘণ্টা আগে