মেট্রোরেলের বগির মতো কোচের ভেতরে দুপাশে ৮০ জন যাত্রী বসার ব্যবস্থা। মাঝখানের প্রশস্ত ফাঁকা জায়গায় আসনবিহীন ১৪১ জন যাত্রী দাঁড়িয়ে যাওয়ার জন্য হাতল ঝোলানো। মাঝেমধ্যে স্টিলের খুঁটি।
এবার ঈদযাত্রায় ট্রেনে আসনবিহীন যাত্রীদের সুবিধার্থে এমন বিশেষ দুটি কোচ যুক্ত হচ্ছে রেলওয়েতে। পার্বতীপুর-জয়দেবপুর রুটের ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে আজ থেকে যুক্ত হচ্ছে কোচ দুটি।
গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চলবে। আজ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিনে তিনটি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর ছেড়ে যাবে।
আসনবিহীন এসব টিকিট ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে। অন্যদিকে ওই ট্রেন ঈদের পরদিন থেকে টানা তিন দিন বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গাজীপুরে পৌঁছাবে।
বিশেষ এই কোচ দুটি তৈরি করে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এবার এই কারখানায় ১১০টি যাত্রী কোচ মেরামত করা হয়। ১১০টি কোচের মধ্যে আসনবিহীন যাত্রীদের জন্য দুটি কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতায় নষ্ট ও চলাচলের অযোগ্য কোচগুলো সচল করা সম্ভব হয়েছে। আসনবিহীন যাত্রীদের জন্য তৈরি কোচ দুটি পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হবে।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪২ মিনিট আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে