দিনাজপুরের খানসামায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গাছ আলুর চাষ করেছেন দুই কৃষক। এ অঞ্চলের মাটি আলু চাষে উপযোগী হওয়ায় ফলনও ভালো হয়েছে। প্রতিটি আলুর ওজন ৭-৮ কেজি। কম খরচে দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা।
পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক এ আলুর চাষ ধরে রাখতে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা করেছে। আলুর ওজন ৭-৮ কেজি হওয়ায় এলাকার অন্যান্য কৃষকেরা আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের সহায়তায় চলতি মৌসুমে ২০ শতক করে ৪০ শতক জমিতে দুজন কৃষক বাণিজ্যিকভাবে আলু চাষ করেছেন। এ ছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে ছোট পরিসরে গাছ আলুর আবাদ করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার খামারপাড়া ও টংগুয়া গ্রামে কৃষি বিভাগের সহায়তায় ঝিনাইদহের স্থানীয় জাতের গাছ আলু চাষ করেছে কৃষকেরা। ২০ শতকে জমিতে প্রায় ২ টন অর্থাৎ ২ হাজার কেজি ফলনের আশা করছে তাঁরা। এই আলুর প্রতি কেজির বর্তমান বাজার দর প্রায় ৩০ টাকা। স্বল্প ব্যয়ে অধিক লাভে খুশি কৃষকেরা।
কৃষকেরা জানান, অন্যান্য সবজির মতোই ভর্তা, মাছ ও মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায় আলুটি। এটি সুস্বাদু ও মুখরোচক খাবার হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা।
টংগুয়া গ্রামের গাছ আলু চাষি খয়রাত আলী বলেন, ‘কৃষি বিভাগের অনুপ্রেরণায় ২০ শতক জমিতে গাছ আলু লাগিয়েছি। এই ফসলে উৎপাদন খরচ ১৫-২০ হাজার টাকা। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় এ আলু চাষে।’
খামারপাড়া গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, ‘গাছ আলু চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হওয়া যায়। স্থানীয় বাজার ও অন্য এলাকায় চাহিদা থাকায় গাছ আলু চাষ অনেক কৃষক আগ্রহী হচ্ছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, ‘এই উপজেলায় পুষ্টি গুণ সমৃদ্ধ গাছ আলু প্রথমবারের মতো বাণিজ্যিক চাষ করেই সফলতা পাওয়া গেছে। এর ফলনে আমরাও সন্তুষ্ট। স্থানীয় বাজার ছাড়িয়ে অন্যান্য অঞ্চলে এই গাছ আলু সরবরাহ করা হচ্ছে।’
এই কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘গাছ আলু চাষে ব্যয় ও পরিশ্রম দুটোই অন্যান্য ফসলের চেয়ে কম। আশা করি গাছ আলু চাষ বাড়বে। গাছ আলু চাষে কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে