Ajker Patrika

কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষার্থীর 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫: ৪৬
কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষার্থীর 

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় কোচিংয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন। আজ সকালে কোচিংয়ে যাওয়ার পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাব্বি (১২)। সে সদর উপজেলার বগুলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে কোচিংয়ে যাচ্ছিল রাব্বি।

এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো  মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত