চারপাশে সবুজ বনে ঘেরা। এর মধ্যে অথই বিলের পানি। বিলের ওপর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা কাঠের একটি সেতু। টানা বর্ষণে সেতুর ওপর হাঁটু পানি। ডুবে যাওয়া সেতুটি দেখতে নৌকা নিয়ে আসছেন দর্শনার্থীরা। এটি দিনাজপুরের নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানের (আশুরার বিল) শেখ ফজিলাতুন্নেসা সেতু।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিলের পানি বেড়েছে। গত সোমবার রাতে ডুবে যায় এলাকার জনপ্রিয় এ সেতুটি। তবুও ডুবে যাওয়া দৃষ্টিনন্দন সেতুটি এক নজর দেখতে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। নৌকা নিয়ে আসছেন সেতুটি দেখতে। ঝুঁকি নিয়ে চলাচলও করছেন। এতে যেকোনো সময় নৌকা ডুবে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সকালে বিল পাড়ে গিয়ে দেখা গেছে, বিল পাড়ের কোল ঘেঁষে নির্মিত দোকান-পাট। পুলিশ ফাঁড়িসহ আঁকা-বাঁকা কাঠের সেতু পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া সত্ত্বেও অনেক দর্শনার্থী নৌকায় চড়ে সেতু দেখতে যাচ্ছেন। এক সঙ্গে ১০-১২ জন নিয়ে নৌকায় উঠছেন। সেখানে নেই নৌকার যাত্রীদের ন্যূনতম নিরাপত্তা।
বিলের নৌকার মাঝি মো. আলিম উদ্দিন বলেন, ‘কাঠের সেতুটি পানিতে ডুবে গেছে। লোকজন আসছে নৌকায় চড়ে ডুবে যাওয়া সেতুটি দেখতে। এতে আমাদের বাড়তি আয় হচ্ছে। বর্তমানে বিলে তিনটি নৌকা ভাড়ায় চলাচল করছে।’
দর্শনার্থী শামীম হোসেন বলেন, নৌকার যাত্রীর বেশির ভাগ ভাগই সাঁতার জানে না। এ ছাড়া নৌকার যাত্রীদের জীবন রক্ষাকারী কোনো ব্যবস্থা নেই। এতে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।
বিরামপুর থেকে ঘুরতে আসা কলেজছাত্রী মাইসা জান্নাত বলে, ‘জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন কাঠের সেতু দেখতে এসেছি। কিন্তু সেতুটি পানিতে ডুবে গেছে তা জানতাম না। অনেকে সেতুটি দেখতে নৌকা ভাড়া করে যাচ্ছে। সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় আমি যাইনি।’
নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বিলে দৃষ্টিনন্দন কাঠের সেতু পানিতে ডুবে গেছে। সেখানে দর্শনার্থীরা নৌকায় ভ্রমণ করছে শুনেছি। বর্তমানে সেতুটিতে পানি থাকায় নৌকা ভ্রমণ ঝুঁকিপূর্ণ। লাইফ জ্যাকেট ছাড়া কোনো দর্শনার্থী নৌকায় যাতে না উঠে সেই নির্দেশনা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আশিক রেজা বলেন, অব্যাহত বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। জেলা প্রশাসক থেকে প্লাবিত এলাকায় তদারকি করা হচ্ছে। শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতুটি ডুবে গেছে। সেতু এলাকায় নিরাপত্তা ছাড়াই সেখানে নৌকা ভ্রমণ করা হচ্ছে তা জানা ছিল না। সেখানে যাতে ঝুঁকি নিয়ে কেউ নৌকা ভ্রমণ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর বিলে নৌকা ডুবে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী ডুবে মারা যান।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৪ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৭ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২১ মিনিট আগে
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৭ মিনিট আগে