
নীলফামারীর ডিমলায় মাকে গাছে বেঁধে দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন সন্তানের জননী মনোয়ারা বেগমকে (৩৬) তাঁর স্বামী ও ছেলে সুপারিগাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করে। গত বুধবার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রথমে স্বামী বজলুর রহমান ও বড় ছেলে শাহরিন ইসলাম মিঠুর সঙ্গে ঘটনার দিন বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মনোয়ারা বেগম মেয়ের পক্ষে কথা বললে বজলুর রহমানের সামনেই তাঁর ছেলে মিঠু মা মনোয়ারা বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যান। পরে একটি সুপারিগাছে ওড়না দিয়ে বেঁধে দিনভর তাঁকে মারধর করেন। লাঠি ও লোহার রড দিয়ে আঘাতে মনোয়ারা বেগম চিৎকার করতে করতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নির্যাতন সহ্য করতে না পেরে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
স্থানীয় প্রতিবেশী দুলাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত অমানসিকতার পরিচয় দিয়েছে। ওই নারীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে দাবি করেন আনোয়ারা বেগমের মা।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, `সংবাদ পেয়ে আমরা মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে