
রংপুরের পীরগঞ্জ মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের পল্লী বড় বদনাপাড়া গ্রামের মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা এখনো খুঁজে পায়নি পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন উপজেলার চতরা ইউনিয়নের পল্লি বড় বদনাপাড়া গ্রামের একটি মরিচখেতে মাথাবিহীন রক্তাক্ত নারীর মরদেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহটি পরিচয় শনাক্ত করে। ওই নারী গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘মাথা ছাড়া লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাথাবিহীন দেহটি উদ্ধার করি। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নারীর পরিচয়ের বিষয়ে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় প্রাথমিকভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের মাথা উদ্ধারে পুলিশ লাশের আশপাশে ঝোপঝাড় ও পার্শ্ববর্তী নদীতে খুঁজছে। এখন পর্যন্ত লাশের মাথা খুঁজে পাওয়া যায়নি। লাশের মাথা উদ্ধারে অভিযান চলমান থাকবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ডি সার্কেল) মোছা. আসিফা আফরোজ।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৫ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৭ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩২ মিনিট আগে